১০ জুলাই, ২০২১ ০০:০০
হবিগঞ্জের মাধবপুরে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. আনোয়ার হোসেন (৩৫), মো. আলাউদ্দিন (৪২) ও মো. রাসেল মিয়া (২২)।
শুক্রবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে র্যাব অভিযান চালিয়ে উপজেলার জগদীশপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার রাত ৯টার দিকে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল মাধবপুর থানার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান চালায়। এসময় ১৮ কেজি গাঁজা জব্দসহ মো. আনোয়ার হোসেন, মো. আলাউদ্দিন ও মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আপনার মন্তব্য