আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২১ ১২:০০

বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটির কাছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪০ লাখ ৭৪ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৯৪ লাখের বেশি।

শনিবার (১৭ জুলাই) সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৮ কোটি ৯৪ লাখ ৪১ হাজার ৩৫০ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ৭৪ হাজার ১২০ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪০ লাখ ৫১ হাজার ২৩ জন এবং মারা গেছেন ছয় লাখ আট হাজার ৮০৯ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ২৬ হাজার ৮২৯ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১২ হাজার ৫৩১ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৩ লাখ আট হাজার ১০৯ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৪০ হাজার ৩৯৮ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৩৫৬ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৯৭৬ ডোজ।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ হাজার ৪৬৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন।

আপনার মন্তব্য

আলোচিত