শ্রীমঙ্গল প্রতিনিধি

১৮ জুলাই, ২০২১ ০০:১৩

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবককে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শরীফ বলে জানা গেছে। শরীফ শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিলেন। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ বলে জানান । তিনি অভিযোগ করেন, সজিব নামে শান্তিবাগ এলাকার এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছেস। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।

শরিফ মৃত্যুর আগে দেয়া তার জবানবন্দি রেকর্ড করেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

খবর পেয়ে  শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স এসে শরিফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেয়ার কিছুক্ষন পরই শরীফ মারা যায়।

হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত