০৪ অক্টোবর, ২০২১ ১৬:২১
সিলেটের গোলাপগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন ওরফে বলাই (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে বাঘা ইউনিয়নের এখলাছপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আয়াজ আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামী আবুল হোসেন শিশুর বসতবাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো। এর সুবাদে গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আসামি শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর এস আই জাহাঙ্গীরের নেতৃত্বে আসামীর নিজ গ্রাম বাঘার এখলাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ ০৪/১০/২১) দায়ের করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য