তাহিরপুর প্রতিনিধি:

০৬ অক্টোবর, ২০২১ ২০:০২

তাহিরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে হয়েছে।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার আলাউদ্দিন, উপজেলা প্রকৌশল ইকবাল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ উদ্দিন, ডা. মির্জা রিয়াজ হাসান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহর আলীসহ সাংবাদিক, সুধীজন ও ৭টি ইউনিয়ন পরিষদের সচিবগন।

বক্তব্যে অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সবাইকে কাজ করার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত