২৩ অক্টোবর, ২০২১ ২২:৪৯
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই।
বার্ধক্যজনিত রোগে ভোগে শনিবার রাত ৯টার দিকে নগরের মেন্দিবাগ এলাকার তিনি নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
সৈয়দ আবু নছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা জজ কোর্টের সরকারি কৌশলির (পিপি) দায়িত্বেও ছিলেন।
তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য