নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৭:৫৪

দক্ষিণ সুরমায় পেট্টোল বোমার আগুনে পুড়লো ট্রাক

বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে

ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় পেট্টোল বোমা ছোঁড়ে ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালের সমর্থনে দু’টি মোটরসাইকেলে অবরোধকারীরা সিলেটগামী একটি ট্রাকে পেট্টোল বোমা ছোঁড়ে পালিয়ে যায়। এতে ট্রাকে আগুন ধরে গেলে চালক ও  হেলপার লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। স্থানীয়রা এসময় এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত