১০ জুন, ২০২২ ১৭:৩৫
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার অন্তর্গত শাহপরান থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) সকালে শিবগঞ্জ মজুমদারপাড়াস্থ শ্রী শ্রী বুড়া শিববাড়ী মন্দিরে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ধীরেন্দ্র ধরের সভাপতিত্বে ও থানা কমিটির অন্যতম নেতা প্রহল্লাদ দেবনাথের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর সহ সভাপতি ডিকন নিঝুম সাংমা, অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, জেলা শাখার যুগ্ম সম্পাদক নিলেন্দু ভুষণ দে অনুপ।
বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, ঐক্য পরিষদ জালালাবাদ থানা সভাপতি বাবুল দেব, শাহপরান থানা পূজা পরিষদ সভাপতি বিরেশ দেবনাথ, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু, বীর মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র দাস, অভিজিৎ দে সুমন, গকুল দেবনাথ, মিলন উরাং, জীবন কৃষ্ণ দাস।
সম্মেলনে গীতা পাঠ করেন সমরেশ পাল, বাইবেল পাঠ করেন রানা সুতিং, শোক প্রস্তাব পাঠ করেন আশীষ রায়। ৫ শতাধিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত শাহপরান থানা সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে ধীরেন্দ্র ধর-কে সভাপতি, আশীষ রায়কে সাধারণ সম্পাদক এবং ডাবলু দে কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। সম্মেলনে নেতৃবৃন্দ সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে নব গঠিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
আপনার মন্তব্য