নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

১১ জুন, ২০২২ ২১:৩০

ট্রেনে আগুনের ঘটনায় আরেকটি তদন্ত কমিটি

ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনায় এবার রেলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পূর্বাঞ্চল) খাইরুল কবিরকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে রেলওয়ে। আগামী ১ সপ্তাহের ভিতর তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে তাদের।

সিলেট অঞ্চলের ট্রেন পরিদর্শক রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে এ ঘটনা তদন্ত করতে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

তিনি বলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে টেনটিতে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য

আলোচিত