১৩ জুন, ২০২২ ১৭:১৯
হবিগঞ্জের মাধবপুরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতি এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি হাজী মাসুকুর রহমান, আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খান, কাউন্সিলর বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, ফারুক রানা, অর্থ সম্পাদক কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আকবর আলী, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রহিম দুলাল, তথ্য ও গভেষনা সম্পাদক আকবর হোসেন নাঈম, বিএনপির নেতা মোঃ দুধ মিয়া, সুধু মিয়া, মাহবুবুর রহমান খাঁন, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আবজাল পাঠান, ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, শ্রমিক দল নেতা মোঃ লিটন পাঠান প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারন সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম।
আপনার মন্তব্য