নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৪ ১৮:২০

জকিগঞ্জে জাল ভোট দেয়ায় অর্থদন্ড

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার কারণে এক ব্যক্তি অর্থদন্ড প্রদান করেছেন আদালত।

বুধবার দুপুরে জকিগঞ্জের নয়াগ্রামে হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বুধবার জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরের দিকে দিলাল হোসেন নামে এক ব্যক্তি হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে আসেন।

এসময় তাকে আটক করার পর বিচারিক আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন বিচারিক হাকিম মো. আলমগীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, জাল ভোট প্রদানের চেষ্টার অভিযোগে হাতেনাতে আটক দিলাল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত