৩১ অক্টোবর, ২০২৬ ১৫:১৪
চোখে আলো নেই, তবু জ্ঞানের আলোই সেই আঁধার দূর কর চলছে তাহমিনা আক্তার মৌমি। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।
এবার এসএসসিতে রীতিমত ফলাফল বিপর্যয় ঘটেছে। অর্ধেক শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। তবে এমন বিপর্যয়ের মধ্যেও উল্লেখযোগ্য ব্যতিক্রম মৌমি।
অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।
সিলেট সরকারি মদন মোহন কলেজের ছাত্রী মৌমি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প মদ্পতির মেয়ে।
মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী।
জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান সিলেটটুডেকে জানান, মৌমি প্রথম শ্রেণি থেকে আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তিনি জানান, মৌমির পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তার শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করে পল্লব রায়। সে হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী।
আপনার মন্তব্য