২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এনামুল হক এনামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার সন্ধ্যায় তাকে কেশবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এনামুল জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (পশ্চিমপাড়া) এলাকার আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আরফীন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ থানায় ডাকাতির মামলার রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আপনার মন্তব্য