শ্রীমঙ্গল প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৪০

শ্রীমঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে পৌর এলাকার সেন্ট্রাল রোডের মকবুল ট্রেডার্স নামক দোকান থেকে ৫৩ বস্তা ভারতীয় চিনিসহ মো. মকবুল হোসেন (৪৮) নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটক ব্যক্তির তথ্যমতে শ্রীমঙ্গল পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ভেতর থেকে আরও ১২০ বস্তা চিনিসহ ১৭৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

আটক মকবুল হোসেন শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লগোযুক্ত ভুয়া প্রাধিকারপত্র তৈরি করে চোরাচালানের মাধ্যমে উক্ত চিনি বাংলাদেশে এনেছেন। যার বাজার মূল্য ৯ লক্ষ ৮হাজার ২শত পঞ্চাশ টাকা।

আটক ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত