নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৫ ১১:৪৫

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক অ্যডভোকেট মাহফুজুর রহমানের গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত