০১ মে, ২০২৫ ২১:৪৫
মহান মে দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এর অংশ গ্রহণে (১ মে) রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় এক বিশাল র্যালি উপজেলা পরিষদ ভবন এর সামন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান, সাংবাদিক ফুজায়েল আহমদ, তৈয়বুর রহমান ও বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই (স্পেশাল ব্রাঞ্চ) জসীম উদ্দীন, জগন্নাথপুর আনসার ভিডিপি কর্মকর্তা নুরুল ইসলাম, জগন্নাথপুর ফায়ার সার্ভিস এর ইনচার্জ মুর্শেদ আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যকারী সদস্য মো. মুকিম উদ্দিনসহ শ্রমিক ও কর্মচারীগণ।
আপনার মন্তব্য