০৩ মে, ২০২৫ ২০:৪৪
সিলেট সিটি করর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩মে) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ।
তিনি জানান, আশিক আহমদ সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সিলেট জেলা আওয়ামী লীগ নেতা।
আশিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আশিক দক্ষিণ সুরমা থানার মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
আপনার মন্তব্য