নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৫ ২৩:২৬

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে সিলেটে এনসিপি’র বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।

রবিবার (০৪ মে) রাত সাড়ে নয়টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া মিছিলে 'তুমি কে আমি কে হাসনাত হাসনাত'  'হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে,' 'হাসনাতের ওপর হামলা, সইবে না বাংলা,' 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' সহ নানা প্রতিবাদি স্লোগান দেন তারা৷

পরে মিছিলটি নগরের জিন্দাবাজার পয়েন্ট ঘুরে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে হাসনাত আব্দুল্লাহর ওপর অতর্কিত হামলা 'উদ্দেশ্য প্রণোদিত' আখ্যা দিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন দলটির একাধিক নেতা৷

আপনার মন্তব্য

আলোচিত