নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৫ ১৩:১১

সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর আর নেই

সিলেটের বিশিষ্ট নাট্য সংগঠক ও অভিনেতা এনামুল মুনীর (৬৩) মারা গেছেন।

শনিবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোয়াজ রহিম সবুজ।

মৃত্যুকালে এনামুল মুনীর স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

রোববার (১ জুন) নগরের কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এনামুল মুনীর ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্য অভিনেতা, নাট্য রচয়িতা ও নির্দেশক। তিনি সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাট্য সংগঠন কথাকলির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত