নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৫ ১৮:০৭

শুক্রবার খুলছে সাদাপাথর পর্যটন কেন্দ্র

অতিবৃষ্টি ও ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এবং বন্যার শঙ্কা থাকায় বন্ধ ঘোষণা করা সিলেটের কোম্পানীগঞ্জের ‘সাদা পাথর’ পর্যটনকেন্দ্র শুক্রবার থেকে খুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত সাদা পাথর পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ৬ জুন হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গিয়েছিল ‘সাদা পাথর’ পর্যটনকেন্দ্র। যার কারণে খেয়াঘাট বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ৩০ মে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ‘সাদা পাথর’ পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা দেয়।

আপনার মন্তব্য

আলোচিত