গোলাপগঞ্জ প্রতিনিধি

০৬ জুন, ২০২৫ ২১:২২

গোলাপগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খানকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চেয়ারম্যান আব্দুল হানিফ খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত