চুনারুঘাট প্রতিনিধি

১৬ জুন, ২০২৫ ০০:৩০

খোয়াই নদীতে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্র উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে মরা খোয়াই নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। মাদ্রাসা ছাত্র সিয়াম আহমেদ (১৫) চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের ফটিক মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে পৌরসভার পাকুড়িয়া এলাকায় মরা খোয়াই নদী থেকে ওই ছাত্রকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে সিয়াম আহমেদের শ্বাস প্রশ্বাস চলছে এমন অবস্থায় পুলিশ ও স্থানীয় লোকজন তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) নুরে আলম জানান, এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খোঁজে বের করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত