চুনারুঘাট প্রতিনিধি

১৬ জুন, ২০২৫ ২০:৩৪

চুনারুঘাটে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে  এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধু ইসমত আরা(৩৫) উপজেলার ৪ নং পাইকপাড়া ইউপির পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী।

তিন মাস পূর্বে তার বিয়ে হয়। গৃহবধূ ইসমত আরা উপজেলার উসাইনগর গ্রামের কন্যা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে গৃহবধূ ইসমত আরা কাপড় চোপড় নিয়ে গোসল করতে গেলে তিনি ফিরে না আসায় লোকজন খোঁজাখুঁজি করে। পরে দুপুরে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পুকুর থেকে গৃহবধূ ইসমত আরাকে মৃত উদ্ধার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে  চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত