বড়লেখা প্রতিনিধি

২২ জুন, ২০২৫ ১৯:২৯

বড়লেখা সরকারি কলেজে অনার্স কোর্স চালুর দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও পূর্ণাঙ্গ কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার (২২ জুন) দুপুর ১ ঘটিকায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রশিবির কলেজ শাখা সেক্রেটারি আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা শহর শাখা সভাপতি হুমায়ুন কবির সাজু।

বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা দক্ষিণ শাখা সভাপতি আব্দুর রহমান এবাদ ও উপজেলা পশ্চিম শাখার সভাপতি কামরান আহমদ।

অন্যদের মাঝে ছাত্রশিবির বড়লেখা শহর সেক্রেটারি নোমান আহমদ, ছাত্র জমিয়ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ, বড়লেখা শহর শাখা শিবিরের বায়তুলমাল সম্পাদক এমদাদুল হক এমাদ, বড়লেখা দক্ষিণ শাখা শিবিরের বায়তুলমাল সম্পাদক অনিকুর রহমান, শিবিরের বড়লেখা শহর শাখার স্কুল বিষয়ক সম্পাদক মো: কলিম উদ্দিন, সাহিত্য সম্পাদক জাকির হোসেন ও কলেজ বিষয়ক সম্পাদক শামসুল আলম হাসান, শিক্ষার্থী আব্দুর রহমান জুবায়ের প্রমুখ বক্তব্য দেন।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের সময় সুযোগ থাকা সত্ত্বেও কলেজে অনার্স কোর্স চালু করা হয়নি। মৌলভীবাজার জেলার সকল সরকারি কলেজে অনার্স কোর্স চালু থাকলেও জেলার সীমান্তবর্তী উপজেলার বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে অত্র কলেজে অনার্স কোর্স চালু করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হব। তাছাড়া সকল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। কলেজের মসজিদের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পূর্ণাঙ্গ কলেজের স্বীকৃতি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অনার্স কোর্স চালু করার জন্য দ্রুত সময়ের মধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রনালয়ের কাছে দাবিপত্র পাঠানো জন্য কলেজ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রধান করেন শিবির নেতৃবৃন্দ।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহাম্মাদ স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত