২৩ জুন, ২০২৫ ২২:৫৩
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে সিচনী পয়েন্ট সিএনজি ও প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘাটেছে সোমবার(২৩ জুন) বিকাল সাড়ে ৪ টায় শান্তিগঞ্জ থানা এলাকার সিচনী ইটভাটাগামী রাস্তার সামনে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের উপর।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার(২৩ জুন) বিকাল সাড়ে ৪ টায় জগন্নাথপুর হতে ছেড়ে আসা ডাবর পয়েন্টগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- খ-১১-৮৫১৪) এর সাথে পাগলা বাজার হতে ছেড়ে আসা আক্তাপাড়াগামী একটি সিএনজি গাড়ি সুনামগঞ্জ (থ-১১-১৯৮৯) এর সাথে সিচনী ইটভাটাগামী রাস্তার সামনে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দূর্ঘটনায় সিএনজি গাড়িটি দুমড়ে মুচরে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পরে যায়।
এতে সিএনজি গাড়ির চালক শান্তিগঞ্জ উপজেলার পাগলা নবীনগর গ্রামের চানফর আলীর পুত্র তছকির আহমদ(২২), সিএনজির যাত্রী দরগপাশা রসুলপুর গ্রামের আনফর আলীর ছেলে মাসুম আহমদ(৪০), একই গ্রামের মৃত হাজী আব্দুন নুর এর পুত্র আব্দুল্লাহ, দরগাপাশা গ্রামের হাবিবুর রহমানের ছেলে নুর আলী(৩০) ও ছাতক থানা এলাকার দোলারবাজার এলাকার মনফর আলীর ছেলে আলমগীর হোসেন(৩০) গুরুতর আহত হন।
অপর দিকে প্রাইভেটকার যাত্রী ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার মৃত লিছু মিয়ার ছেলে রুবেল মিয়া(৪৫) ও শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ গ্রামের মৃত আলা উদ্দিনের মেয়ে জুমা আক্তার(১৯) আহত হন। এসময় তাদেরকে আশপাশের লোকজন এসে আহাত অবস্থায় উদ্ধার করেন।
দুর্ঘটনায় সিএনজি গাড়ীর যাত্রী একজনের পা বিচ্ছিন্ন হলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের সুনামগঞ্জ সরদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরপর প্রাইভেটকার গাড়ী চালক পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়ী ও প্রাইভেটকার আটক করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য