বড়লেখা প্রতিনিধি

২৫ জুন, ২০২৫ ২০:২৮

বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের মনগড়া নির্বাচন কমিশন ও তফসিল বাতিলের দাবি

মৌলভীবাজারের বড়লেখা অটো-টেম্পু-মিশুক-সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং-২৩৫৯) মনগড়া নির্বাচন কমিশন ও তফসিল বাতিলের দাবিতে সভা হয়েছে।

গত সোমবার (২৩ জুন) দিবাগত রাতে অটো-টেম্পু-মিশুক-সিএনজি শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ সভা হয়েছে।

শ্রমিক নেতারা বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর শ্রমিক ইউনিয়ন পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এ কমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে ৮টি শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মধ্যবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নির্বাচনে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারায়। ফলে শ্রমিকদের পক্ষ থেকে আসন্ন উপজেলা শাখার নির্বাচনে নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের দাবি ওঠে। কিন্তু অদৃশ্য কারণে জেলা নেতৃবৃন্দ একদলীয় প্রভাবের কারণে মনগড়া একটি নির্বাচন কমিশন ও উপজেলা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এতে শ্রমিকদের মাঝে ক্ষোভ-বিক্ষোভ বিরাজ করছে। তাই দ্রুত সময়ের মাঝে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন ও তফসিল বাতিলের দাবি জানান বক্তারা।

সভায় শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শাহিন আহমদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌরসভা সভাপতি মিসবাহ উদ্দিন, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নাজমুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পদাক ও শ্রমিক নেতা জয়নাল আবেদীন, বড়লেখার উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইকবাল, বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান আহ্বায়ক আবুল হোসেন, বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বদরুল ইসলাম ও তছলিম উদ্দিন, শ্রমিক নেতা মোল্লা আহমদ হোসাইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত