নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৫ ২২:৫৮

‘পাথর উত্তোলনের দাবির নামে বিভিন্ন কর্মসূচী পালন আদালত অবমাননার শামিল’

কৌশলগত জোটের পরিকল্পনা সভা

আদালতের রায় এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন এবং পাথর উত্তোলনের দাবির নামে বিভিন্ন কর্মসূচী পালন আদালত অবমাননার অপরাধ, আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলার জায়গা আদালত। এছাড়া পরিবেশ দূষণ, শব্দ দূষণ ও বায়ু দূষণ বন্ধ করার জন্য ভাঙ্গা পাথর আমদানির উপর গুরুত্ব দিতে হবে।

 বৃৃহস্পতিবার (২৬ জুন) সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনেল এর কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে আয়োজিত অবৈধভাবে পাথর উত্তোলন ও পাথর ভাঙ্গার মেশিন পরিচালনা রোধে গঠিত কৌশলগত জোটে সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সিলেটে পাথর ভাঙ্গার মেশিনের ব্যবহার ও পাথর উত্তোলনের বিষয়ে গৃহিত সরকারি সিদ্ধান্তসহ বিভিন্ন তথ্যাদি মাল্টিমিডিয়ায় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকে শাহ শাহেদা আক্তার। এছাড়া সমমনা ব্যক্তি, সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বযে গঠিত জোট এর সভায় পাথর উত্তোলন বন্ধ, জাফলং এ ইসিএ বাস্তবায়ন ও পাথর ভাঙ্গার কলের অপরিকল্পিত  ও অবৈধ  ব্যবহার রোধ করে সিলেটের পরিবেশ, প্রতিবেশ  ও জনস্বাস্থ্য রক্ষার জন্য কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেটে পাথর কোয়ারি ইজারা না দেয়ার সরকারি সিদ্ধান্তকে কার্যকর করার জন্যও দাবি  জানানো হয়।

সভায় বেলাসহ জোটের আরও ১২ সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এবং খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী,  বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার, বাপা সিলেট কমিটির সম্পাদক  আব্দুল করিম কিম,  টিআইবি সিলেটের এরিয়া কো-অর্ডিনেটর মো. সাজিদুর রহমান, এফআইভিডিবি’র পক্ষে  শিরীন আক্তার, পাসকপ (পাত্র সম্প্রদায় কল্যান পরিষদ) এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, জৈন্তা ছিন্নমূল সংস্থা (জেসিস) নির্বাহী এর পরিচালক  এটিএম বদরুল ইসলাম, ব্লাস্ট এর সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর সত্যজিত কুমার দাস, এথনিক কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন(একডো) এর পক্ষে  নোংপকলৈ সিনহা, আইনজীবী ইরফানুজ্জামান চৌধুরী, আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত