২৮ জুন, ২০২৫ ০০:৩৬
সুনামগঞ্জের প্রবীন চিকিৎসক ডা. জ্যোতিষ কান্তি সামন্ত (৯০) আর নেই।
শুক্রবার (২৭ জুন) দুপুর দেড়টায় শহরের নতুনপাড়াস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে ভোগে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
ডা. জ্যোতিষ কান্তি সামন্তের ছেলে ডা. উৎপল সামন্ত তার পিতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।
এদিকে শহরের সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য