নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫ ২১:৪৫

আলবদর-রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা হায়েনামুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্র  মুক্ত হইনি। সবাই মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা আলবদর রাজাকার বাহিনী গড়ে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তারা আজ একেক সময় একেক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তারা কখনো বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কখনো বলছে ভোটের পরিস্থিতি হয়নি, কখনো বলছে নির্বাচন হলে অসুবিধা নাই, কখন কি বলে ঠিক নেই। তবে এটা বুঝা যায় যে তারা সুষ্ঠ নির্বাচন চায় না।

সোমবার দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি।

 ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ এখনো লুটের টাকা দিয়ে ঘোলা পানিতে শিকার করতে পারে। আমি সবাইকে হুশিয়ার করে দিতে চাই সবাই সচেতন থাকবেন, যাতে এই উদ্দেশ্য হাসিল না হয়।

এতে প্রধান অিতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার মন্তব্য

আলোচিত