সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০২৫ ২০:০৬

পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ডা. রিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা.  রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, ২৪ এর জুলাই নিছক কোন আবেগ নয় বরং আমাদের ছাত্র জনতা বিদ্যমান স্বৈরতন্ত্র উৎখাত এবং আগামীর বাংলাদেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য এবং মৌলিক সংস্কার করার জন্য রাজপথে রক্ত দিয়েছেন আজকে যারা জুলাইয়ের প্রত্যাশাকে আবেগ বলেন তারা আদতে জুলাই এর সাথেই বিশ্বাসঘাতকতা করছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন মানেই ফ্যাসিবাদ ব্যবস্থার পতন নয়  ফ্যাসিবাদ কাঠামোর বিলোপ এখনো পর্যন্ত সম্ভব হয় নাই। ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে না হয় জুলাই অভ্যুত্থানের অর্জন ব্যর্থ  হবে। আর এই ফ্যাসিবাদ রুখতে পি আর পদ্ধতির নির্বাচনি ব্যবস্থা হল সর্বোত্তম ব্যবস্থা। তাই পিআর পদ্ধতি নিয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই।

ডা. রিয়াজ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবেই জুলাইতে জীবন বাজি রেখে আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। শতশত নেতাকর্মী আহত হয়েছে। তাই জুলাই আমাদের জন্য একটি প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা রক্ষা করতে রাষ্ট্রের প্রয়োজনীয় ও মৌলিক সংস্কার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশের স্বৈরাতন্ত্র  আর জন্ম নিতে না পারে সেজন্য পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে এবং নতুন ফ্যাসিবাদ থেকে বাঁচাতে ইসলামী শক্তিকে  ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টায় আইএবি মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা, জুলাই শহীদ ও আহতদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কোতোয়ালী থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সিলেট জেলা সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার সহ সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, মোঃ জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত