১৩ জুলাই, ২০২৫ ১১:১৬
সিলেটের জৈন্তাপুর উপজেলার সমন্বয় কমিটি অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
শনিবার (১২ জুলাই) এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন সাক্ষরিত এই কমিটিতে স্থান পেয়েছেন ২১ জন।
কমিটির প্রধান সমন্বয়কারী হয়েছেন নজরুল ইসলাম। যুগ্ম-সমন্বয়কারীরা হলেন আব্দুল ওয়াজিদ সুহেব, তোফায়েল আহমদ, প্রণব দাস, আহমদ আল কবির ও মাওলানা সাইফুল আলম।
কমিটির সদস্যরা হলেন কামরুল হাসান, মাসুম আহমদ, সাইফুর রহমান, মাওলানা এমাদ উদ্দিন, মো. এমাদ, নাজিম উদ্দিন, নুরুল আলম তামিম, জুয়েল আহমদ বাবু, আব্দুল্লাহ আল নোমান, লোকমান হেকিম, শহিদ আরিফ, ডালিম আহমদ জুয়েল আহমদ, ফয়সল আহমদ মাসুম ও মামুনুর রশিদ।
সমন্বয় কমিটিকে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য