১৩ জুলাই, ২০২৫ ১৪:১৪
সিলেট নগরের কাস্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
এ অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রয় ও মাদক বিক্রির নগদ অর্থসহ সর্বমোট ২৫ (পঁচিশ) জন ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মালামালের রয়েছে- ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা,
১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৫৭ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আপনার মন্তব্য