নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫ ২১:০৬

সিলেটে বিদ্যুতের প্রি-পেইড গ্রাহকদের একদিনের ভোগান্তি

বিক্ষোভের পর সমাধান

বিদ্যুৎ অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ। ছবি সংগৃহীত

সিলেট নগরের কয়েকটি এলাকার বিদ্যুতের প্রি-পেইড গ্রাহকদের একদিন দুর্ভোগ পোহাতে হয়েছে।  রবিবার রাত থেকে প্রি-পেইড মিটার ব্যবহারকারী কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়েছে। মটিার রিচার্জ না হওয়ায় দুর্ভোগে পড়েন তারা।

এনিয়ে সোমবার দুপুরে উপশহর বিদ্যুৎ অফিসে বিক্ষোভ করেন কয়েকশ’ গ্রাহক। বিক্ষোভকারীেদের শান্ত করতে ঘটনাস্থলে সেনাবাহিনীও উপস্থিত হয়। ঘন্টাখানেক বিক্ষোভের এই সমস্যার সমাধান দেয় কর্তৃপক্ষ।

 জানা যায়, সফটওয়ার-সার্ভার আপডেট হওয়ায় বিদ্যুতের প্রি-পেইড মিটারের শুরুর দিকের (১৪ সিরিয়াল) মিটারগুলো পরিবর্তনের জন্য অনেক দিন ধরে কর্তৃপক্ষ গ্রাহকদের তাগাদা দিচ্ছিলো বিদ্যুৎ কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই তা করেন নি। এ অবস্থায় রোববার থেকে অনেক গ্রাহক নতুন ইউনিট ক্রয় করতে গেলে মিটার রিচার্জ করতে পারছিলেন না।

এতে রবিবার রাত থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতায় নগরীর উপশহর ও আশাপাশ এলাকার কয়েক হাজার প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা (১৪ সিরিয়াল) চরম বিপর্যয়ের মুখে পড়েন।

জন্য সোমবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলীর উপশহরস্থ কার্যালয়ে জড়ো হন কয়েকশ’ বিক্ষুব্ধ গ্রাহক। সেখানে উপস্থিত কর্মকর্তাদের কেউ সঠিক কোনো কারণ জানাতে পারেন নি।  

বিক্ষুব্ধ গ্রাহকের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে নির্বাহী প্রকৌশলীসহ অফিসের সব কর্মকর্তা অফিস থেকে সটকে পড়েন।

 বিক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে এক প্রবাসী বৃদ্ধা জানান. আমাদের কেন এই গরমে এত কষ্ট দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। টাকা দিয়েও কেন ইউনিট ভরতে পারছি না।

আরও কয়েকজন গ্রাহক জানান, বয়স্ক লোকজনের সাথে অসুস্থরা, শিশুসহ পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে আছেন।  

তারা বলেন, বছরখানেক আগে আমাদের নতুন প্রিপেইড মিটার লাগিয়েছে কর্তপক্ষ। এখন এই মিটার পরিবর্তন করতে বলছে। অফিসে আসলে নতুন মিটারের একটি ফরম ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিভাবে ফরম জমা দিবো, কোথায় কি করবো? কোনো পরামর্শও দেওয়ার কেউ নেই। আমরা ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি। বিদ্যুতের বিল দিয়েও কেন আমরা এই অসহ্য যন্ত্রণায় পড়বো? আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই।

 পিডিবি জানায়, পুরাতন মিটারে নানা জটিলতা থাকায়  চলতি মাস থেকেই তা পরিবর্তনের কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। শনিবার দুপুর থেকে বন্ধ হয়ে যায় পুরাতন মিটারের রিচার্জ সার্ভার। ফলে নতুন করে রিচার্জ না হওয়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহও। এ অবস্থায় ভুক্তভোগীদের নতুন মিটার প্রদান করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা  করে।

পিডিবি, বিক্রয় বিতরণ-২ এর নিনির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, এই সার্ভার ঢাকা থেকে নিয়ন্ত্রণাধীন। সেখানে রোববারই যোগাযোগ করা হয়েছে। সেখানেও কাজ চলছে। বিকেলেই সচল হয় সার্ভার।

আপনার মন্তব্য

আলোচিত