নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫ ২২:৫৫

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি ওঠে এসেছে: সিলেটে হাসনাত

 জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিনাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোন চাঁদাবাজাদের দল নয়। সন্ত্রাসীদের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি ওঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি ওঠে এসেছে।

তিনি বলেন, এতোদিন আমাদের দেশটা হয়েছে, বসুন্ধরার, প্রশাসনের, দেশটা হয়েছে আর্মিদের। আমাদের দেশটা জনগনের হয়ে ওঠেনি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেবো।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

সিলেট মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এতে হাসনাত আরও বলেন, আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগের সুবিধাভোগীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আবার ফিরতে পরবে না। তবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। চাঁদাবাজ ও দখলদার বাংলার মাটিতে আর থাকতে পারবে না।

তিনি বলেন, এতদিন আমাদের এই দেশটা ছিল, ধনিক শ্রেণীর, বসুন্ধরার বা আর্মির। দেশের ক্ষমতা জনগনের ছিলনা। আমরা এনসিপির নেতৃত্বে আগামীতে বাংলাদেশের ক্ষমতা জনগনের হাতে ফিরিয়ে দিবো।
 
এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী. দক্ষিনাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের মূখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত