সুনামগঞ্জ প্রতিনিধি

০২ আগস্ট, ২০২৫ ২১:২৮

শাল্লার সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস আর নেই

সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুইবারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট অবনী মোহন দাস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

 শনিবার (২ আগস্ট) বিকেল ৩টা ৭ মিনিটে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী স্কুল শিক্ষিকা ছায়া রাণী বিশ্বাস, ছেলে অর্নব কিশোর দাস বাস্তু ও কিশোর দাস পাপন সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

প্রয়াতের ভাতিজা ও শাল্লা কলেজের সহকারী প্রভাষক বিপ্লব হোম নানু জানান, শনিবার বিকালে অ্যাড. অবনী মোহন দাস সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ (শনিবার) তার মরদেহ সিলেট ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে রাখা হবে।  রবিবার সকালে তার মরদেহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার কর্মস্থলে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর দিরাই উপজেলা রামকৃষ্ণ মিশন, শাল্লা উপজেলার মিলন বাজার, শাল্লা উপজেলা সদরের কালী মন্দিরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গ্রামের বাড়ি মাহমুদনগরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তার মৃত্যুতে শাল্লা উপজেলাসহ নিজ গ্রামের বাড়ি মামুদনগরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জুলাই আন্দোলনের মামলায় চলতি বছরের জানুয়ারিতে তকে গ্রেপ্তার করেছিলো পুলিশ। এই মামলায় তিনি দীর্ঘদিন কারাবরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত