১১ আগস্ট, ২০২৫ ২১:৪৮
সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াপার্সন তারেক রহমান। ওই স্কুলছাত্রী ও তার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন তারেক রহমান। তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ওই ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপহারও প্রেরণ করেন।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ভুক্তভোগী পরিবারের হাতে উপহার তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ।
বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারের খোঁজখবর নিতে ও সহমর্মিতা জানাতে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা পরিবারের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ফলমূল তুলে দেন।
এ সময় বিএনপি নেতারা বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব বিষয়ে অবগত আছেন। তিনি দেশের মানুষের খোঁজখবর রাখছেন এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় পাশে আছেন। অনেক দিন পেরিয়ে গেলেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।’
আপনার মন্তব্য