নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫ ১৬:২১

ঢাকার কারাগার থেকে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক থাকা হত্যার মামলার আসামি রিপন (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে রিপনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রামেশ পুর থানার কমলগঞ্জ এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েকজন কারাবন্দি ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা চালায়। তারা ভবন ভাঙচুর, দাঙ্গা ও অগ্নিসংযোগ করে কারাগার থেকে বের হওয়ার পর ১টা থেকে ২ ঘটিকার মধ্যে বাউন্ডারির উপর দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযান পরিচালনা করে ১২ আগস্ট রাত ৯টার দিকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বধাহ্মণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত