১৪ আগস্ট, ২০২৫ ০২:৪৮
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও জাকির হোসেন (৪০)।
আদালত সূত্র জানায়, হাকালুকি হাওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের সময় জাহাঙ্গীর ও জাকিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পৃথক দুটি মামলায় তাদের দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র হাকালুকি হাওরে দরিদ্র জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করে আসছে। প্রশাসনিক অভিযান হলে এসব প্রভাবশালী এই চক্রগুলো থেকে ধরাছোঁয়ার বাইরে।
হাওরে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে দুজনের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য