নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫ ২১:১২

জাফলংয়ের লুট হওয়া পাথরও আগের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের মতো গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং থেকেও  লুট হওয়া পাথর উদ্ধার আগের জায়গায় ফিরিয়ে আনছে প্রশাসন।
 
বৃহস্পতিবার জাফলং জিরো পয়েন্টে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধারকৃত পাথর পুণঃস্থপন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে থানাপুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এতে লুট করা পাথরবোঝাই ট্রাক জব্দ করে দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।

এলাকাবাসী সঙ্গে কথা বললে জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় প্রকাশ্যে বালু-পাথর লুটের ঘটনা ঘটে। লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে মামলা হলেও মামলায় তেমন কেউ গ্রেপ্তার হয়নি।

তবে পাথর লুট মামলার আসামি বিএনপি নেতা শাহ আলম স্বপন ও রফিকুল ইসলাম শাহপরানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার বল্লাঘাট পিকনিক সেন্টারে পাথর রক্ষায় শ্রমিক-ব্যবসায়ীদের সমন্বয়ে সভা হয়।

প্রশাসন জানায় , পাথর লুট রোধে যৌথবাহিনী চব্বিশ ঘণ্টা পাহারায় থাকবে। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে রাতের আঁধারে লুট হওয়া পাথর সস্থানে প্রতিস্থাপনের জন্য অভিযান চলছে। প্রয়োজনে রাতভর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত