২২ আগস্ট, ২০২৫ ১৯:৩২
ছবি: সংগৃহীত ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, ‘‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে সকল সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’’
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বড়লেখা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রুকন সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আমীর এম সাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সিলেট মহানগরী পেশাজীবী বিভাগের থানা আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক বড়লেখা উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ ফয়সল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।
অনুষ্ঠান পরিচালনা করেন বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগরীর আমীর বলেন, বিগত ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতের প্রতি দেশের মানুষের আশা আকাঙ্খা অনেক বেড়েছে। আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জনগণ জামায়াতকে দেখতে চায়। জাতীর এ প্রত্যাশা পূরণে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণ আর এদেশে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং ফ্যাসিস্টদের ক্ষমতায় দেখতে চায়না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও গাজীদের যেই প্রত্যাশা ছিলো একটি শোষনমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ। সেই প্রত্যাশা পূরণে জামায়াতের সকল জনশক্তি এবং দেশপ্রেমিক নাগরিককে সাথে নিয়ে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে।
রুকন সমাবেশ পরবর্তী বাদ মাগরিব বড়লেখা উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগরী আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য