২২ আগস্ট, ২০২৫ ২১:৫৫
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ গোয়াইনঘাট উপজেলা যুবদলের কমিটি গঠনে লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট উপজেলা যুব দলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি কবির উদ্দিন, মির্জা জাহেদ, ডিএইচ খান মিশু, আবু হানিফ, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মোঃ মঈনুল ইসলাম, জুয়েল আহমদ জুবেদ, মালেক বকস, সল্টি দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শফিক, সেলিম আহমদ সেলু, এনামুল হক শামীম, আনোয়ার হোসেন রাজু, মহানগরের জলবায়ু বিষয়ক সম্পাদক, মিনহাজ আহমেদ মিনার, জেলা সদস্য বেলাল আহমেদ, বিপি দেব শুভ, মাসুক আহমেদ, জেলা সদস্য আব্দুল বাছিত প্রমুখ।
গোয়াইনঘাট উপজেলা যুবদলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, এখলাছুর রহমান, মাসুক আহমদ, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, এম এ মন্নান, ফখরুল ইসলাম, আবু হানিফ, আব্দুল মান্নান, মিজানুর রহমান হেলোয়ার, আবু কালাম, আব্দুল লতিফ, ছালেহ, রেদোয়ান রাজু, আলিম উদ্দিন, কয়েস আহমদ, ওয়ারিছ উদ্দিন প্রমুখ।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এজন্য যুবদলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করে জনগণের আস্থা অর্জনে যুবদলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রায় দুই যুগ পর গোয়াইনঘাটে অনুষ্ঠিত কর্মীসভা উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ মিছিল সমাবেশে অংশ গ্রহণ করে।
আপনার মন্তব্য