বিশ্বনাথ প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৫ ২২:৫৩

বিশ্বনাথে ‘গাঁজা ব্যবসায়ীর কোপে’ মাছ ব্যবসায়ী নিহত, অভিযুক্ত আটক

নিহতের স্বজনদের আহাজারি

সিলেটের বিশ্বনাথে কুড়ালের কোপে এক মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত মাছ ব্যবসায়ী উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮)।

শুক্রবার জুম্মার নামাজের আগে একই গ্রামের সমছু মিয়ার চায়ের দোকানে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এ ঘটনায় আনহার আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আনহার গাঁজা ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাঁজা ব্যবসার প্রতিবাদ আনহার আলী চাইনিজ কুড়াল দিয়ে কোপ মেরে রবিউলকে খুন করেন।

স্থানীয়রা জানান, সমছু মিয়ার চায়ের দোকানে রবিউল ও আনহার আড্ডা দিচ্ছিলেন। এসময় বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পেয়ে ক্রেতাদেরকে গালমন্দ শুরু করেন আনহার আলী। রবিউল ইসলাম এর প্রতিবাদ প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিকে পিটের ডান পাশে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান রবিউল ইসলাম।

খবর পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় জনতার হাতে আটক আনহার মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় খুন হওয়া রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ওসি এনামুল হক চৌধুরী বলেন, পূর্ব শক্রতার জের ধরে মারামারির এক পর্যায়ে আনহার আলীর আঘাতে রবিউল ইসলাম মারা যান। এ-ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত