নবীগঞ্জ প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৫ ২৩:৪৯

নবীগঞ্জে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

 নবীগঞ্জ উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাদের নেতৃত্বে নবগঠিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশ ও সদ্য কাউন্সিলে পরাজিত প্রার্থীরা। রোববার বিকেলে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদ্য কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী হারুনুর রশীদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মনর উদ্দিন, জিল্লুর নুর, সদর ইউপি বিএনপির সভাপতি এনাম উদ্দিন, আবুল খায়ের কায়েদ, নুরুল গণি চৌধুরী সোহেল, মির্জা আজম, সোহেল আহমেদ চৌধুরী রিপন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, বিভু আর্চায্য, আবু হুরায়ারা মামুন, জমসের আহমদ, এলাইছ মিয়া, বাছিতুর রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নবনির্বাচিত কমিটি বিএনপির বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান শেফুর প্রভাবে গঠিত হয়েছে। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও আশ্রয়দাতাদের স্থান দেওয়া হয়েছে। এমনকি যারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয়দাতা হিসাবে কাজ করেছে, তাদেরকেও সেলডার প্রদানকারীদের মাধ্যমে পদে বসানো হয়েছে। বক্তারা বলেন, এটি প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের সাথে একপ্রকার বিশ্বাসঘাতকতা। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে পুনর্গঠন করতে হবে।

বক্তারা জেলা ও কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেন, "ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না করলে দল আরও দুর্বল হয়ে পড়বে।

আপনার মন্তব্য

আলোচিত