সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫ ১৯:৫০

যুক্তরাজ্য পুলিশে যোগ দিচ্ছেন বিশ্বনাথের রাফি

সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহ লোকমান হোসেন রাফি যুক্তরাজ্যের পুলিশ বিভাগে অফিসার হিসেবে যোগদান করছেন। আগামী ২৬ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার মেট্রোপলিটন পুলিশে যোগ দেবেন।

রাফি বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জানাইয়া (পূর্ব কাউপুর) গ্রামের মাস্টার শাহ মস্তাব আলীর বড় ছেলে। তাদের পরিবার দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাস করছেন।

গত ৮ জুলাই তিনি কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। মাত্র দুই সপ্তাহের মাথায় যুক্তরাজ্যের পুলিশের অফিসার পদে চাকরির অফার লেটার পান তিনি।

রাফির এ অর্জনকে গ্রামের মানুষ, আত্মীয়স্বজন ও প্রবাসী কমিউনিটি গৌরবের সাফল্য হিসেবে দেখছেন। এটি শুধু এলাকার নয়, পুরো বিশ্বনাথ, সিলেট তথা বাংলাদেশের জন্যও এক গর্বের বিষয়।

রাফির বাবা, লেখক ও কবি মাস্টার শাহ মস্তাব আলী বলেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যেন সে সুস্থ থেকে দীর্ঘ কর্মজীবনে সফলতা অর্জন করতে পারে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর নীতিমালা অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিফর্ম পরিহিত ছবি প্রকাশ করা নিষিদ্ধ। তাই আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত