সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০২৫ ২৩:৫৩

বিভিন্ন স্থলবন্দর পরিদর্শনে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী চন্দ্র শেখর ভারত-বাংলাদেশ সীমান্তে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কোরতলী স্থলবন্দর, শেরপুর জেলার নাকুগাঁও স্থলবন্দর, নালিতাবাড়ী উপজেলা এবং জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধন্নুয়া-কমলপুর স্থলবন্দর পরিদর্শন করেছেন।

২৫ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবির প্রয়োজনীয় সহায়তায় স্থলবন্দরগুলি পরিদর্শনকালে তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তা বিজিবি এবং বিএসএফ সহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং স্থানীয় আমদানিকারক সমিতির সমস্যা সহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে কর্তলী স্থলবন্দরের রপ্তানিকারক ও আমদানিকারক সমিতির সভাপতি  গিয়াস উদ্দিন, কর্তলী স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা  মুজাহিদ আহমেদ, নাকুগাঁও স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) জাহিদুল ইসলাম, নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ, ধানুয়ার কাস্টমস সুপারিনটেনডেন্ট নারায়ণ কুমার সাহা, ধানুয়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আবিদুল হোসেন, ধানুয়া-কমলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক  রিপন উদ্দিন এবং অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সহকারী হাই কমিশনার ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় অবস্থিত ধন্নুয়া-কমলপুর স্থলবন্দর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন।

পরিদর্শনকালে সহায়তা এবং আতিথেয়তার জন্য সহকারী হাই কমিশন ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, পুলিশ এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

আপনার মন্তব্য

আলোচিত