০৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪৮
মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (গল্লাসাংগন) উদ্যোগে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার স্থানীয় গল্লাসাংগন প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি সাহেদুর রহমান।
ইসলামী ছাত্রশিবির নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি মো: আবু তাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির বড়লেখা উপজেলা উত্তরের থানা সভাপতি কাওছার আহমদ, থানা সেক্রেটারি হানজালা আহমদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আশিকুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ফরহাদুল আলম, ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক এহসান আহমদ, ইউনিয়ন শিবিরের সাহিত্য সম্পাদক এহসানুল করিম জুমন ও ওয়ার্ড শিবিরের সাংগঠনিক সম্পাদক আদনানুল করিম প্রমুখ। এসময় ওয়ার্ড শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য