২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্বাশত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ‘ওরাঁও সম্প্রদায়ের জন্য ১ টাকায় পুজোর বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ” করা হয়েছে।
শনিবার নগরীর বালুচর এলাকায় এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব এর সভাপতি ইকরামুল কবির।
ফোরামের সদস্যরা জানান, দুর্গোৎসবকে সামনে রেখে উরাং সম্প্রদায়ের পরিবারের জন্য কেনাকাটার সহায়তা এবং নারী পুরুষ ও শিশুদের হাতে ১ টাকার বিনিময় পূজা ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া তাদের এখানে আছে, শাড়ি, ধুতি, পাঞ্জাবি, থ্রিপিছ শার্ট পেন্ট ও বাচ্চাদের স্কুল ড্রেস ও খাতা কলম ইত্যাদি
আয়োজকরা বলেন, শ্বাশত ৯২ বন্ধু ফোরাম সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে দাঁড়াতে চায়। এই আয়োজনের মাধ্যমে ছোট ছোট শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়াই ছিল প্রধান লক্ষ্য।
এসময় নারী পুরুষ ও ক্ষুদে শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
১ টাকার বিনিময়ে পুজা সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ওরাঁও সম্প্রদায়ের মানুষরা।
আপনার মন্তব্য