বড়লেখা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

ছবি: সংগৃহীত ।

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজ ছাত্রশিবির সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক বায়তুলমাল সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাবেক প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, বড়লেখা শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ, বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওছার আহমদ, সুজাউল মাদ্রাসা শাখার সভাপতি নোমান আহমদ ও শহর শাখার সেক্রেটারি এমাদুল ইসলাম এমাদ।

এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক কলিম উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, কলেজ ছাত্রশিবিরের অর্থ সম্পাদক শাফি উদ্দিন মাশরাফি, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, বর্ণি ইউনিয়ন সেক্রেটারি জাবির আহমদসহ আদিলুর রহমান, নাহিদ আহমদ, রুবেল আহমদ, হোসাইন আহমদ, আবু বক্কর, রাহিব তায়েফ, তারেক খান, তৌহিদ, জাহিদ হাসান, ফাহাদ আহমদ শাফি ও জুমন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত