২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫২
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার পূজা মণ্ডপের উদ্যোগে শিশু-কিশোরদের মধ্যে গীতা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে বিল্বষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরে পূজা কমিটির উদ্যোগে গীতা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পূজা মণ্ডপ কমিটির সভাপতি প্রবীর রায় এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক ভূবেশ করের পরিচালনায় মণ্ডপ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য আশুতোষ দাস, পৌর শাখার সদস্য সচিব দ্বিপক কুমার দেব, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব, রসুলগঞ্জ বাজার পূজা মণ্ডপ কমিটির উপদেষ্টা নিরেন দাশ, স্থানীয় রেস্টুরেন্ট মণ্ডপ কমিটির সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কর, কোষাধ্যক্ষ লিটন কর, সহ কোষাধ্যক্ষ উৎফল দাস, আপ্যায়ন সম্পাদক সুভাষ কর, সহ আপ্যায়ন সম্পাদক নয়ন দাস,সদস্য উজ্জ্বল দাস প্রমুখ।
সভায় শিশু কিশোরদের মধ্যে ৪০টি গীতা বিতরণ করা হয়।
আপনার মন্তব্য