১৮ অক্টোবর, ২০২৫ ২৩:২০
রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনার পর ওসমানীতে আটকে ছিল ৪ আন্তর্জাতিক ফ্লাইট, এরমধ্যে ৩টিই চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাত ৯.২২ মিনিট থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, প্রথমে, ৯.২২ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়।
সিঙ্গাপুর থেকে জরুরি অবতরণ করা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি ১০.১ মিনিটে ও ১০.১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এছাড়াও রাত ১১টার কিছু আগে মালে থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি ও ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এদিকে, একে একে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় আভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের মধ্যেই আটকেপড়া বাকি বিমানগুলো ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে।
এর আগে, বিকেলে ও সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমান, সিঙ্গাপুর ও মালে থেকে আসা আন্তর্জাতিক ৩টি ফ্লাইট।
এসময় সিলেটে আটকা পড়ে অন্তত চারটি আন্তর্জাতিক ফ্লাইট।
আপনার মন্তব্য